মালদা

সীমান্তবর্তী এলাকায় রাতভোর বি.এস.এফ জাওনদের তল্লাশী, উদ্ধার শতাধিক গবাদি পশু

রাতভোর তল্লাশী চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ২০০টির বেশী গরু উদ্ধার করে বি.এস.এফ। যদিও কোন পাচারকারীকে আটক করতে পারেনি। পাচারকারীদের খোঁজে তল্লাশী শুরু করেছে বি.এস.এফ ও স্থানীয় থানার পুলিশ। 

জানা গিয়েছে, শীত পরতেই কুয়াশাচ্ছন্ন হয়ে পরছে এলাকা। ফলে ভরা কুয়াশার সুযোগ নিয়ে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর, বামনগোলা, কালিয়াচক ও বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে গরুপাচারকারী পাচার করার চেষ্টা করছে। এরফলে সীমান্তে নজরদারি বারিয়েছে বি.এস.এফ। এদিন রাতভোর তল্লাশীর সময় প্রায় দুশোটির বেশী গরু আটক করেছে বি.এস.এফ। যদিও কাউকে আটক করতে পারেনি। পাচারকারীদের খোঁজে তল্লাশী শুরু করেছে বি.এস.এফ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/PAFbfqBepiA